Dhaka ০৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
তারেক রহমানের উন্নয়ন-দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে চীন ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকবে : হুমায়ুন কবির বিশ্বকাপ ঘিরে সাইবার প্রতারণা, সতর্ক করল ক্যাসপারস্কি রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগারের উদ্যোগ: ওরা অকারণে নাটকের কুশীলবদের সংবর্ধনা নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল অভিনয়ে নয়, নিজের বায়োপিকে ফিরতে চান পপি সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক লাল কার্ড দেখেছে ব্রাজিল মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী রাম মন্দিরে দানের কোটি কোটি রুপি আত্মসাৎ, ভারতজুড়ে তোলপাড় রাজধানীর আজিজ সুপার মার্কেট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে সাংবাদিক প্রবীর শিকদারের বিরুদ্ধে আরও দুই মামলা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০১:১১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০
  • / 3859

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে সাংবাদিক প্রবীর শিকদারের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাব বাদী হয়ে বুধবার রাজবাড়ীর ২ নং আমলী আদালতে এক কোটি টাকার দাবিতে এবং মদাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রোকনুজ্জামান বাদী হয়ে দুই কোটি টাকার দাবিতে মানহানি মামলা দুটি দায়ের করেন। এনিয়ে সাংবাদিক প্রবীর শিকদারের বিরুদ্ধে চারটি মামলা দায়ের হলো।

একটি মামলার বাদী আতিউর রহমান নবাব অভিযোগ করেন, গত ৩১ জুলাই তারিখে সাংবাদিক প্রবীর শিকদার তার ফেসবুক  আইডিতে লেখেন ‘রাজবাড়ীর  কর্মবীর জিল্লুল হাকিম ও নিন্দুকের বন্দনা’ মর্মে অসত্য সংবাদ প্রচার করেছেন। সেখানে উল্লেখ করা হয়, সে একজন চোরকে কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বানিয়েছেন। এছাড়া ৩ আগস্ট তারিখে প্রবীর শিকদার আরও একটি পোস্টে লেখেন কালুখালীর এক নবাব হলেন গরীবের চাল চোর।

এসব বিষয় আদৌ সত্য নয় এবং মানহানিকর। এতে তার এক কোটি টাকার মানহানি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, সাংবাদিক প্রবীর শিকদারের বিরুদ্ধে একই আদালতে আরও দুটি মানহানি মামলা হয়েছে। গত ২৯ জুলাই তারিখে কালুখালীর মাজবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী ও গত ৫ আগস্ট তারিখে পাংশার মনোয়ার হোসেন জনি বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে সাংবাদিক প্রবীর শিকদারের বিরুদ্ধে আরও দুই মামলা

প্রকাশের সময় : ০৭:০১:১১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০