Dhaka ১০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে জাবিতে ‘হায়ার স্টাডি ৩৬০°’ শীর্ষক দিনব্যাপী সেমিনার দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : ইসি মাছউদ সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, তাকে বিচারের মুখোমুখি করতে হবে : মামুনুল হক কালীগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল—দাবি জামায়াত নেতার পাংশায় ২৪ প্রহরব্যাপী অখণ্ড তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন শুরু কর্নেল তাহেরের মৃত্যুবার্ষিকী পালিত। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বান হরিজন সম্প্রদায়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানববন্ধন মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ পদত্যাগের পরও আমৃত্যু যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

রাজবাড়ীতে সাংবাদিক নুরে আলম সিদ্দিকী হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০১:৪৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০
  • / 870

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর স্থানীয় দৈনিক জনতার আদালত পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের রাজবাড়ী জেলা প্রতিনিধি নুরে আলম সিদ্দিকী হকের বিরুদ্ধে হয়রানীমূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ও মামলা প্রত্যাহার দাবিতে বৃহস্পতিবার সকালে রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সম্মিলিত সাংবাদিক সমাজ, রাজবাড়ীর ব্যানারে আয়োজিত মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন সময় টিভির রাজবাড়ী প্রতিনিধি করিম ইসহাক, জেলা রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি শামীমা আক্তার মুনমুন, দৈনিক সমকালের রাজবাড়ী জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, দৈনিক কালের কণ্ঠের রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, দৈনিক প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহমেদ, প্রথম আলোর গোয়ালন্দ প্রতিনিধি  রাশেদ রায়হান, সমকালের গোয়ালন্দ প্রতিনিধি আজু শিকদার, বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ দাস, সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।

অন্যদের মাঝে সাংবাদিক আহসান হাবীব টুটুল, আব্দুল কুদ্দুস, রাহাত হোসেন ফারুক, মাসুদ হোসেনসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ছাড়াও স্থানীয় সংস্কৃতি কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নুরে আলম সিদ্দিকী হক সাংবাদিকতার পাশাপাশি রাজনীতির সাথেও জড়িত। দীর্ঘ সময় ধরে তিনি মানুষের সাহায্য সহযোগিতা করে আসছেন। এলাকায় তার ঈর্ষণীয় জনপ্রিয়তা রয়েছে। তাকে হয়রানী ও অপদস্থ করতে একটি  কুচক্রী মহলের মদদে তার বিরুদ্ধে সাজানো মামলা করা হয়েছে। যা ভিত্তিহীন। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে সাংবাদিক নুরে আলম সিদ্দিকী হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের সময় : ০১:৪৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০