Dhaka ০৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাবির মুক্তমঞ্চে মারধরের শিকার শিক্ষার্থী, জাকসু নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী কালীগঞ্জে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টা: সাবেক মেয়র বিজুকে ছিনিয়ে নিল মহিলা নেতাকর্মীরা শিক্ষাব্যবস্থায় কোনো ধরনের বৈষম্য রাখা হবে না: শিক্ষামন্ত্রী হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ বিশ্ব দরবারে দেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী কালুখালীতে জমি নিয়ে বিরোধ, বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ কালীগঞ্জে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

রাজবাড়ীতে স্কুলছাত্রী গণধর্ষণ মামলার প্রধান ২ আসামি গ্রেপ্তার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১০:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০
  • / 862

জনতার আদালত অনলাইন ॥  রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়ন এলাকায় সংঘটিত স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো একই উপজেলার রামকান্তপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের করম আলী ফকিরের ছেলে আলআমিন ও বাচ্চু মিয়ার ছেলে বিপুল। নিপীড়নের শিকার কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, গত ৭ জুন রাত সাড়ে আটটার দিকে প্রতিবেশি আলআমিন ওই কিশোরীকে জরুরী কথা আছে বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। প্রতিবেশি হওয়ার সুবাদে তার সাথে গিয়েছিল কিশোরী। কিছু দূর যাওয়ার পর আল আমিন ওই কিশোরীর মুখ চেপে ধরে একটি আম বাগানের ভেতর নিয়ে যায়। পরে আলআমিন ও বিপুল ধর্ষণ করে। এসময় আল আমিনের কয়েকজন সঙ্গী শ্লীলতাহানিসহ ভিডিও চিত্র ধারণ করে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে গত ১১ জুন তারিখে আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্র্মকর্তা ও রাজবাড়ী সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। রাজবাড়ী সদর হাসপাতালে নিপীড়নের শিকার কিশোরীর ডাক্তারী পরীক্ষা এবং আদালতে জবানবন্দী গ্রহণ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে স্কুলছাত্রী গণধর্ষণ মামলার প্রধান ২ আসামি গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৭:১০:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০