Dhaka ০২:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয় প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে পদায়ন আদেশ জারির নির্দেশ ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান জান্নাতে স্বামী যেন হুর না পান সেজন্য দোয়া করা যাবে? আজ পৃথিবীর দিন-রাত সমান, কেন এমন হয় জানলে অবাক হবেন এনবিআরের সাবেক চেয়ারম্যানসহ দুজনের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারের প্রত্যয় রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই মাদক কারবারিকে সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি

কালুখালীতে পিকআপ ভ্যানের চাপায় বৃদ্ধ নিহত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০
  • / 522

জনতার আদালত অনলাইন॥ দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর কালুখালী উপজেলার বাংলাদেশ হাট এলাকায় সোমবার রাতে পিকআপ ভ্যানের চাপায় শাহজাহান খন্দকার নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার বাড়ি একই উপজেলার কালীনগর গ্রামে। পুলিশ পিকআপ ভ্যান ও তার চালককে আটক করেছে।

স্থানীয় সূত্র জানায়, কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী পিকআপ ভ্যানটি বাংলাদেশ হাট অতিক্রম করার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শাহজাহান খন্দকারকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় স্থানীয় লোকজন পিকআপ ভ্যানের চালককে মারধর করে পুলিশে দেয়।

গান্ধিমারা হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, পুলিশ পিকআপ ভ্যানটি আটক ও তার চালককে গ্রেপ্তার করেছে। চালককে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে। এব্যাপারে কালুখালী থানায় একটি মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে পিকআপ ভ্যানের চাপায় বৃদ্ধ নিহত

প্রকাশের সময় : ০৬:০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০