Dhaka ০৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গাড়িচালকের সঙ্গে প্রেম, স্বামীর ২০ লাখ টাকা হাতাতে ঘুমের ওষুধ খাইয়ে বিছানায় ছাড়লেন বিষধর সাপ! নওগাঁর আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ, ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা জরিমানা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এমপি ফখর উদ্দিন বাচ্চুকে শোকজ বন্যা প্রতিরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণে জোর দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে বুলেট ট্রেন চালুর সম্ভাবনার কথা জানালেন চীনা রাষ্ট্রদূত জাতিসংঘে জলবায়ু-সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত মার্কিন হামলায় ইরানের ২০ গ্রামের ১০ হাজার মানুষের পানি সরবরাহ বন্ধ মতিঝিলের শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ৪ সহযোগীসহ গ্রেপ্তার, উদ্ধার বিদেশি অস্ত্র কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানোর ঘটনায় ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম, সোমবার শপথ

বালিয়াকান্দিতে স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:২৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০
  • / 433

জনতার আদালত অনলাইন॥ স্কুলছাত্রীকে জোড়পূর্বক তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে রাজবাড়ীর বালিয়াকান্দি থানায় মামলা হয়েছে। বুধবার রাতে ছাত্রীর মা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন। ওই কিশোরী কালুখালীর একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তার বাড়ি কালুখালী উপজেলা এলাকায়।

বালিয়াকান্দি থানা ও ওই ছাত্রীর পারিবারিক সূত্র জানায়, গত মঙ্গলবার সন্ধ্যার দিকে ওই ছাত্রী তাদের নিজ বাড়ি থেকে ভ্যানযোগে নানার বাড়ি বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা যাচ্ছিল। পথে তিন যুবক পথরোধ করে তাকে জোড়পূর্বক তুলে নিয়ে যায়। দীর্ঘক্ষণেও ওই ছাত্রী তার নানার বাড়ি না পৌছানোয় পরিবারের লোকেরা কালুখালী উপজেলার মৃগী পুলিশ ক্যাম্পকে বিষয়টি জানায়। রাত ১০টার দিকে মৃগী ক্যাম্পের পুলিশ ইসলামপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের একটি পুকুর চালা থেকে তাকে উদ্ধার করে। ওই ছাত্রী জানিয়েছে, দুইজনের সহযোগিতায় একজন তাকে ধর্ষণ করেছে।

বালিয়াকন্দি থানার ওসি একেএম আজমল  হুদা জানান, এঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে তিনজনের নামউল্লেখ করে মামলা করেছেন। তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা সম্ভব নয়। রাজবাড়ী সদর হাসপাতালে ছাত্রীর মেডিকেল পরীক্ষা এবং  রাজবাড়ীর আদালতে  ২২ ধারায় জবানবন্দী রেকর্ড করা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চালাচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ

প্রকাশের সময় : ০৬:২৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০