Dhaka ০৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বদলগাছীতে চার মাদকসেবীর তিন মাসের কারাদণ্ড ভারতে বিমান বিধ্বস্তে পাঁচ সেনা নিহত শিক্ষাক্ষেত্রে দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট তারেক রহমান সরকারের: শিক্ষামন্ত্রী ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু ২০ বছরে মাদক ব্যবসা করে এক হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী রাজবাড়ীর কালুখালীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চরের দেড়শ পরিবার পেল ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিয়ে এড়াতে আত্মগোপন, ধর্ষণ ও ভ্রুণ নষ্টের মামলায় গ্রেফতার শিবির নেতা

বরিশালে ধান কাটতে গিয়ে প্রাণ হারালেন পাংশার কৃষক

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০
  • / 554

জনতার আদালত অনলাইন : রাজবাড়ীর পাংশা থেকে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ধান কাটতে যাওয়া শাহীন খান নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী গ্রামের মোঃ সলিম খা’র ছেলে।

শনিবার  দুপুরে ধানের আঁটি বেঁধে জমির মালিকের বাড়িতে পৌঁছে দেয়ার সময় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন শাহীন খান। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. আল-আমিন মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে ধান কাটার জন্য রাজবাড়ী থেকে কয়েকজন শ্রমিকের সঙ্গে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাহাদুরপুর গ্রামে যান শাহীন খান। অন্য দিনের মতো শনিবারও মাঠে ধান কাটছিলেন তিনি। ধান কাটা শেষে দুপরে আঁটি বেঁধে মালিকের বাড়িতে পৌঁছে দেয়ার সময় মাটিতে পড়ে যান শাহীন। উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আল-আমিন বলেন, মৃত্যুর পর তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল। শাহীন করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা তার সঙ্গের লোকজন বলতে পারেননি। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে।

মৃত শাহিন খা দুই সন্তানের জনক ছিলেন। প্রথম সন্তান সৌরভ চতুর্থ শ্রেণীতে পড়ে এবং দ্বিতীয় সন্তান রাকিব শিশু শ্রেণীতে লেখাপড়া করছে। একমাত্র কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বরিশালে ধান কাটতে গিয়ে প্রাণ হারালেন পাংশার কৃষক

প্রকাশের সময় : ০৭:০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০