গুরুত্বপূর্ণ সংবাদ:
বঙ্গবন্ধু কন্যা অসহায় মানুষের জন্য গৃহনির্মাণ করে দিচ্ছেন – রাজবাড়ীতে শিক্ষা প্রতিমন্ত্রী
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:৩০:২৬ অপরাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮
- / 749
জনতার আদালত অনলাইন ॥ শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকার শুধুমাত্র বয়ষ্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী ও দলিত সম্প্রদায়ের জন্য ভাতাই প্রদান করছেন না। গৃহহীন অসহায় অসচ্ছল মানুষের জমিতে মাথাগোজার ঠাই করে দেয়ার জন্য গৃহনির্মাণ করে দিচ্ছেন।
তিনি আজ সকালে রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদ অফিস চত্ত্বরে শতাধিক ভাতাভোগীদের কার্ড বিতরণকালে এ কথা বলেন।
এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag :




















