Dhaka ১২:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত বিইএআর সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের ‘যুদ্ধে জড়ালে খুবই খারাপ হবে’—চীন-রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা, জবাবের হুঁশিয়ারি বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে জাবিতে ‘হায়ার স্টাডি ৩৬০°’ শীর্ষক দিনব্যাপী সেমিনার দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : ইসি মাছউদ

রাজবাড়ীতে সাড়ে ৩শ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৪২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০১৭
  • / 550

স্টাফ রিপোর্টার ॥ অতিবৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এবং রবি ফসলের আবাদ বৃদ্ধির লক্ষে রাজবাড়ী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় তিনশ ৫০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে এক কেজি করে শরিষা বীজ, ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে। রাজবাড়ীÑ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে এ সার বীজ তুলে দেন। প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভায় রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যড. এমএ খালেক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রকিবউদ্দিন প্রমুখ।
এদিকে একই দিন সদর  উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংসদ সদস্য কাজী কেরামত আলী তার ঐচ্ছিক তহবিল থেকে ৫৪ জন অসহায় দুঃস্থদের মাঝে মোট এক লাখ ২৫ হাজার টাকার চেক বিতরণ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে সাড়ে ৩শ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

প্রকাশের সময় : ০৮:৪২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০১৭