Dhaka ০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গাড়িচালকের সঙ্গে প্রেম, স্বামীর ২০ লাখ টাকা হাতাতে ঘুমের ওষুধ খাইয়ে বিছানায় ছাড়লেন বিষধর সাপ! নওগাঁর আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ, ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা জরিমানা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এমপি ফখর উদ্দিন বাচ্চুকে শোকজ বন্যা প্রতিরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণে জোর দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে বুলেট ট্রেন চালুর সম্ভাবনার কথা জানালেন চীনা রাষ্ট্রদূত জাতিসংঘে জলবায়ু-সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত মার্কিন হামলায় ইরানের ২০ গ্রামের ১০ হাজার মানুষের পানি সরবরাহ বন্ধ মতিঝিলের শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ৪ সহযোগীসহ গ্রেপ্তার, উদ্ধার বিদেশি অস্ত্র কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানোর ঘটনায় ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম, সোমবার শপথ

স্পীকারের সাথে সুইডিশ বামপন্থী সংসদ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৪১:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০১৭
  • / 456

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র  সাথে বুধবার জাতীয় সংসদ সচিবালয়ে সফররত  সুইডিশ বামপন্থী সংসদ সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলের সদস্যবৃন্দ হলেন, জেন্স হোম ও নোশি ডাগোষ্টার। সাক্ষাৎকালে তাঁরা জলবায়ু পরিবর্তন, পরিবেশ, গৃহায়ন নীতিমালা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
স্পীকার বলেন,  বাংলাদেশ জলবায়ু পরিবর্তন জনিত সমস্যাকে একটি অন্যতম বড় ইস্যু হিসেবে চিহ্নিত করে এর মোকাবেলায় বিশেষ গুরুত্ব দিয়ে আসছে । সরকার নিজস্ব অর্থায়নে জলবায়ু তহবিল গঠন করেছে । এ তহবিল থেকে নদী শাসন, নদী দূষণরোধ, সাইক্লোন শেল্টার নির্মাণ, উপকূলীয় এলাকায় বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, দুর্যোগকালীন খাদ্য সাহায্য ইত্যাদি কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। ফলে এদেশে প্রাকৃতিক দূর্যোগ  মোকাবেলায় অনেক সফলতা এসেছে।
ড. শিরীন শারমিন বলেন, বর্তমান সরকার সমাজের দরিদ্র মানুষের জন্য আশ্রয়ণ প্রকল্প গ্রহণ করেছে। এর ফলে পল্লী এলাকার ভূমিহীন মানুষের আবাসন সমস্যার সমাধান হয়েছে ।
সফররত সংসদীয় প্রতিনিধিদল নিজস্ব অর্থায়নে জলবাযু তহবিল গঠন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারের সফলতার ভূয়ষী প্রশংসা করেন। তারা বলেন, জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা। এই সমস্যা মোকাবেলায় বিশ্বকে একসাথে কাজ করতে হবে ।প্রেস বিজ্ঞপ্তি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্পীকারের সাথে সুইডিশ বামপন্থী সংসদ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রকাশের সময় : ০৮:৪১:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০১৭