Dhaka ০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ওসিদের কড়া বার্তা হাইকোর্টে তথ্য গোপন করে হাদি হত্যা মামলার আসামির জামিন আবেদন শাহজালাল মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রী সুপর্ণার ২ বছরের কারাদণ্ড গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা ওবায়দুল কাদেরসহ আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই শহীদ ও আহতদের দেওয়ার নির্দেশ রাষ্ট্রপতি হয়ে প্রথমবার পুণ্যভূমি সিলেটে মির্জা ফখরুল ইসলাম ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছেলে ও নাতির হাত থেকে বাঁচতে পুলিশের দ্বারস্থ ৯০ বছরের বৃদ্ধা

এল সালভাদরে রয়েল বেঙ্গল টাইগার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০১৭
  • / 464

সুদূর মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের একটি পশু সংরক্ষণ ও প্রজননকেন্দ্রে জন্ম নিয়ে যত্নে বেড়ে উঠছে চারটি রয়েল বেঙ্গল টাইগার। গত বুধবার পশু সংরক্ষণাগার কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
এল সালভাদরের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জায়াকু শহরের ফুরেসা পশু সংরক্ষণকেন্দ্রে প্রাপ্তবয়স্ক রয়েল বেঙ্গল টাইগার লিলি-পাপো জুটি গত ডিসেম্বরে চারটি শাবকের জন্ম দেয়। ফুরেসার পশু বিশেষজ্ঞ লুইস মার্তিনেজ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ২০১৩ সালে লিলি ও পাপো আরো চারটি বাচ্চার জন্ম দিয়েছিল, যেগুলো বর্তমানে বিভিন্ন পশু সংরক্ষণকেন্দ্রে রাখা হয়েছে। ফুরেসায় শুধু রয়েল বেঙ্গল টাইগার নয়, সিংহ, চিতাবাঘ, জাগুয়ার, পুমা, হিপ্পোপটেমাসসহ বিপন্নপ্রায় ৩১ প্রজাতির ১২৫টি প্রাণী রয়েছে।
পরিবেশ সংরক্ষণ সংস্থা ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের তথ্য মতে, বর্তমানে বাংলাদেশ ও ভারতে সব মিলিয়ে মাত্র আড়াই হাজার রয়েল বেঙ্গল টাইগারের অস্তিত্ব আছে। অবাধে বন উজাড় করার কারণে বাসস্থান সংকটে পড়ে কমে যাচ্ছে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা। তদুপরি আন্তর্জাতিক চোরাবাজারে ব্যাপক চাহিদার কারণে অবৈধ শিকারের কবলে পড়ে এ ডোরাকাটা বাঘের সংখ্যা আরো কমে যাচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এল সালভাদরে রয়েল বেঙ্গল টাইগার

প্রকাশের সময় : ০৭:২৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০১৭