Dhaka ০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

মধুখালীতে মহিলা পরিষদের সাংগঠনিক মাসের উদ্বোধন

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৪:৩১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / 14

‘মহিলা পরিষদকে সংহত করি, নারী আন্দোলন অগ্রসর করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক মাসের উদ্বোধন করা হয়েছে। নতুন সদস্য সংগ্রহ ও পুরোনো সদস্যদের সদস্যপদ নবায়নের মাধ্যমে মাসব্যাপী এ কর্মসূচি পালন করা হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় মধুখালী বাজারের আরএস টাওয়ার মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংগঠনিক মাসের উদ্বোধন করা হয়। সেপ্টেম্বর মাসজুড়ে সংগঠনের সদস্য সংগ্রহ, পুরোনো সদস্যদের সদস্যপদ নবায়নসহ বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক শামসুননাহার নিহার, সহসভাপতি ফিরোজা আমিন ও রেহেনা আলমগীর, সাংগঠনিক সম্পাদক শুক্লা ভৌমিক এবং লিগ্যাল এইড সম্পাদক মোরশেদা আক্তার মিনা।

এ সময় মিলি ইসলাম ও প্রীতিকনা ভাদুরীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বেশ কয়েকজন তরুণ-তরুণী নতুন সদস্যপদ গ্রহণ করেন।

সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মধুখালীতে মহিলা পরিষদের সাংগঠনিক মাসের উদ্বোধন

প্রকাশের সময় : ০৪:৩১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬