Dhaka ০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করবে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: হাইকোর্টে আপিল শুনানি শুরু লন্ডনের রাস্তায় আমিরাতের প্রধানমন্ত্রীকে চরম অপমান! ভিডিও ভাইরাল রামদা ঠেকিয়ে এমপির বাড়ি-জমি লিখে নেওয়ার অভিযোগ, সৎভাইদের বিরুদ্ধে মামলা অতীতে ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে প্রশ্ন ও সন্দেহ রয়েছে : তথ্য উপদেষ্টা অভিনয় ছাড়ছেন না হাসান মাসুদ, বললেন ‘ওই কথা বলাটা আমার ভুল হয়েছে’ প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ  নওগাঁয় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সাকিব আল হাসান পচে যাওয়া মানুষ : তথ্য উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, বাতিল ১ লাখ ৭৫ হাজার

‘ক্রাইম পেট্রোল’ উপস্থাপনায় অজয় দেবগন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 5

জনপ্রিয় অপরাধবিষয়ক অনুষ্ঠান ‘ক্রাইম পেট্রোল’-এর উপস্থাপক হিসেবে ছোট পর্দায় নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন বলিউড তারকা অজয় দেবগন। দীর্ঘদিনের পরিচিত মুখ অনুপ সোনির জায়গায় এবার অনুষ্ঠানটির নতুন মৌসুমে দেখা যাবে তাকে। এরই মধ্যে নতুন মৌসুমের ১৫টি পর্বের দৃশ্যধারণ শেষ করেছেন অজয়।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সালমান খানের পর এবার ছোট পর্দায় উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করছেন অজয় দেবগন। তবে ‘ক্রাইম পেট্রোল’-এ তার উপস্থিতি কতদিন থাকবে, তা নির্ভর করবে দর্শকদের প্রতিক্রিয়া ও অনুষ্ঠানের দর্শকসংখ্যার ওপর। প্রথম ১৫টি পর্বে ভালো সাড়া মিললে পরবর্তী পর্বগুলোতেও অজয়কে উপস্থাপক হিসেবে দেখা যেতে পারে।

এর আগে ইনস্টাগ্রামে একটি রহস্যময় প্রচারচিত্র প্রকাশ করেছিলেন অজয়। সেখানে তিনি বলেছিলেন, ‘কখনো কখনো কিছু ঘটনা আমাদের ভেতর থেকে কাঁপিয়ে দেয়। আজ তেমনই এক সত্যি আমার সামনে এসেছে, যা আমাকে স্তব্ধ করে দিয়েছে।’ খুব শিগগির সেই সত্য দর্শকদের সামনে তুলে ধরার কথাও জানিয়েছিলেন তিনি। তখনই ধারণা করা হয়েছিল, ভিডিওটি ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন মৌসুমের প্রচারণার অংশ।

নতুন মৌসুমে শুধু অজয় দেবগনই নন, কয়েকটি পর্বে উপস্থাপক হিসেবে দেখা যাবে ‘মির্জাপুর’খ্যাত অভিনেতা রাজেশ টাইলাংকেও। তিনি কতগুলো পর্বে থাকবেন, সেটিও নির্ভর করবে দর্শকদের আগ্রহ ও অজয়ের উপস্থাপিত পর্বগুলোর সাফল্যের ওপর।

দীর্ঘদিন ধরে ‘ক্রাইম পেট্রোল’-এর প্রধান ও নিয়মিত উপস্থাপক হিসেবে দর্শকদের কাছে পরিচিত ছিলেন অনুপ সোনি। এছাড়া বিভিন্ন সময়ে দিবাকর পুন্ডির, শক্তি আনন্দ, সাক্ষী তানওয়ার, সঞ্জীব ত্যাগী, দিব্যাঙ্কা ত্রিপাঠী, সোনালী কুলকার্নি ও আশুতোষ রানার মতো তারকারাও অনুষ্ঠানটির বিভিন্ন পর্ব উপস্থাপনা করেছেন।

অজয় দেবগনের মতো বড় তারকার যুক্ত হওয়ায় ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন মৌসুমে দর্শকদের আগ্রহ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘ক্রাইম পেট্রোল’ উপস্থাপনায় অজয় দেবগন

প্রকাশের সময় : ১২:১৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬