Dhaka ১১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে অধ্যাপক ড. এমরান জাহান ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে : শিল্পমন্ত্রী প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আমার সঙ্গে বিয়ে নয়, হয়তো স্বপ্নের বাসর হয়েছিল: শাবনূর গোয়ালন্দে পাওনা টাকা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবলীগ নেতা নিহত একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী বালিয়াকান্দীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র ও হাইজিন সামগ্রী বিতরণ কালুখালীতে দপ্তর প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময় সভা কালুখালীতে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া ও হাইজিন সামগ্রী বিতরণ চাকরি পেলেন জুলাই শহিদ ও আহত পরিবারের ১০ সদস্য

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিল আদালত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:০০:৪১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / 14

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের পূর্ব পাশে ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ নির্মাণের উদ্যোগ আটকে দিয়েছেন দেশটির একটি ফেডারেল আপিল আদালত।

শুক্রবার (৭ আগস্ট) এ বিষয়ে করা একটি পিটিশনের রায় ঘোষণা করেছে ইউএস কোর্ট অব অ্যাপিলস ফর দ্য ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া সার্কিট। আদালত বলেছেন, হোয়াইট হাউসে কোনো বিশালাকৃতির বলরুম নির্মাণ করা হবে কি না, সে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কংগ্রেসের। এটি নির্বাহী বিভাগের একক সিদ্ধান্তের বিষয় নয়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত বছর হোয়াইট হাউসের পূর্বাংশ বা ইস্ট উইং ভেঙে প্রায় ৯০ হাজার বর্গফুট আয়তনের একটি বিশাল বলরুম নির্মাণের কাজ শুরু হয়। তবে প্রকল্পটি শুরুর আগে কংগ্রেসের অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

ট্রাম্প প্রশাসনের এই প্রকল্পের বৈধতা চ্যালেঞ্জ করে ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজারভেশন নামের একটি সংস্থা কলাম্বিয়া জেলা সার্কিটের আপিল আদালতে পিটিশন করে। শুক্রবার সেই পিটিশনের রায় ঘোষণা করা হয়। তিন বিচারপতির বেঞ্চের দুজন প্রকল্পের বিরুদ্ধে রায় দেন।

তবে আপিল আদালতের এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ রয়েছে ট্রাম্প প্রশাসনের। এজন্য তাদের হাতে ১৪ দিন সময় রয়েছে। এই সময়ের মধ্যে সুপ্রিম কোর্টে আবেদন করা না হলে আপিল আদালতের রায়কেই চূড়ান্ত হিসেবে গণ্য করা হবে।

রায়ের পর ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজারভেশনের প্রেসিডেন্ট ব্রেন্ট লেগস সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, হোয়াইট হাউসসহ যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্থাপনাগুলোর বিষয়ে মতামত দেওয়ার অধিকার মার্কিন নাগরিকদের রয়েছে। আদালতের এই রায় সেই অধিকারকে স্বীকৃতি দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি আপিল আদালতের রায়কে ‘অন্যায্য’, ‘ভয়াবহ’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেন।

ট্রাম্প দাবি করেন, প্রস্তাবিত বলরুমটি শুধু একটি অনুষ্ঠান আয়োজনের স্থান নয়; এটি একটি নিরাপত্তা স্থাপনাও হবে। তাঁর ভাষ্য অনুযায়ী, এতে বোমা আশ্রয়কেন্দ্র, চিকিৎসা সুবিধা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলা থেকে সুরক্ষার ব্যবস্থা থাকবে।

ট্রাম্প আরও বলেন, আপিল আদালতের রায়ের কারণে তিনি, হোয়াইট হাউসের কর্মী এবং দর্শনার্থীরা নিরাপত্তাঝুঁকিতে পড়তে পারেন। তিনি আশা প্রকাশ করেন, সুপ্রিম কোর্ট আপিল আদালতের রায় বাতিল করবেন।

সূত্র: রয়টার্স

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিল আদালত

প্রকাশের সময় : ১২:০০:৪১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬