কালীগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬ পালিত
- প্রকাশের সময় : ১১:২৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / 32
ঝিনাইদহের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬ পালিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক প্যানেল মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ হামিদুল ইসলাম হামিদ।
সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, শামসুল আলম, যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, জুলাই যোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ ধারণ করে গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

















