Dhaka ১২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

শার্শায় ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:২০:২০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 12

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) রাত ১টার দিকে উপজেলার গোড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন শার্শা উপজেলার গোড়পাড়া (উত্তরপাড়া) গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে বাবু মোল্লা (৫০) এবং কন্দর্পপুর (মাঝেরপাড়া) গ্রামের আইয়ুব আলীর ছেলে আবু হানিফ (২৩)।

পুলিশ জানায়, শার্শা থানার গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এসআই আনিসুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গোড়পাড়া উত্তরপাড়া মোড়ে বাবু মোল্লার চায়ের দোকানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে বাবু মোল্লা ও আবু হানিফকে গ্রেফতার করা হয়।

পরে তাদের দেহ তল্লাশি করে বাবু মোল্লার কাছ থেকে ৭০ গ্রাম এবং আবু হানিফের কাছ থেকে ৩০ গ্রামসহ মোট ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার সকালে তাদের যশোর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শার্শায় ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের সময় : ১০:২০:২০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬