Dhaka ০২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

নওগাঁয় শিক্ষার্থীর টাকা ছিনতাই: ডিবি পুলিশের অভিযানে ছিনতাইকারী গ্রেফতার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৪:৪৫:৩১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 99

নওগাঁ সরকারি কলেজের এক শিক্ষার্থীর টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম মো. আব্দুল আহাদ (২০)। তার বিরুদ্ধে একই ধরনের আরও তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই বিকেল ৫টার পর নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থী রবিউল ইসলাম (২০) ও তার বন্ধু তানভির জেলা পরিষদ পার্কে বেড়াতে যান। এ সময় ২-৩ জন ছিনতাইকারী তাদের পথরোধ করে ভয়ভীতি দেখিয়ে মানিব্যাগ থেকে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগী দুই শিক্ষার্থী নওগাঁ সদর ডিগ্রি মোড় এলাকার একটি ছাত্রাবাসে থাকেন।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নজরে আসে। এরপর তিনি জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসিবুল্লাহ হাসিবকে ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের নির্দেশ দেন।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তা, পার্ক এলাকার বিভিন্ন তথ্য বিশ্লেষণ এবং সাক্ষ্য-প্রমাণ যাচাই করে অভিযানে নওগাঁ সদর উপজেলার চকদেব (মাস্টারপাড়া) এলাকার বাসিন্দা মো. আব্দুল আহাদকে গ্রেফতার করা হয়। পরে ভুক্তভোগী তাকে শনাক্ত করেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আব্দুল আহাদের বিরুদ্ধে পূর্বে একই ধরনের আরও তিনটি মামলা রয়েছে। তার সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে পুলিশ জানায়, ঘটনার পর ভুক্তভোগীরা প্রথমে থানায় কোনো অভিযোগ করেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ সুপার ভুক্তভোগীকে মামলা করার পরামর্শ দেওয়ার পাশাপাশি জেলা গোয়েন্দা শাখাকে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের নির্দেশ দেন।

জেলা পুলিশ জানিয়েছে, ছিনতাইসহ এ ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে তারা এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় শিক্ষার্থীর টাকা ছিনতাই: ডিবি পুলিশের অভিযানে ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশের সময় : ০৪:৪৫:৩১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬