Dhaka ০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় শিক্ষার্থীর টাকা ছিনতাই: ডিবি পুলিশের অভিযানে ছিনতাইকারী গ্রেফতার কালুখালীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ছেলেকে পুলিশে দিলেন বাবা রাজবাড়ীর পাইকারা মোড়ে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১০ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল তিস্তা মহাপরিকল্পনা ও অর্থনৈতিক করিডর বাস্তবায়নে আশাবাদী চীন বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারের ৩ সদস্য দগ্ধ ‘রান অ্যাগেইনস্ট ফ্যাসিজম’ স্লোগানে জাবিতে ছাত্রশিবিরের মিনি ম্যারাথন পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজবাড়ীর পাইকারা মোড়ে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১০

ইমরান খান
  • প্রকাশের সময় : ০৩:৩১:৪১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 24

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার পাইকারা মোড়ে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের চারজনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে রাজবাড়ীগামী যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিএনজি চালক আব্দুর রহমান বাবলু (৫৫) নিহত হন।

নিহত আব্দুর রহমান বাবলু কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের করদি গ্রামের মৃত সাদেক আলী শেখের ছেলে।

দুর্ঘটনায় আহত ১০ জনকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শরিফুল ইসলাম বলেন, “সিএনজি চালককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।”

পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নিলোৎপল জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধার কার্যক্রম শুরু করে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীর পাইকারা মোড়ে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১০

প্রকাশের সময় : ০৩:৩১:৪১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬