Dhaka ০২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন আজ পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী ঢাবির শহীদুল্লাহ হলে ছাত্রদল-শিবির মুখোমুখি, হাতাহাতি দাফনের ১২ ঘণ্টা পর ‘জিনের কথায়’ জীবিত ভেবে তোলা হলো মরদেহ প্রেমিকের বাড়িতে বিষের বোতল হাতে তরুণীর অনশন, স্ত্রীর স্বীকৃতি দাবি ট্রেনে জর্দার কৌটায় মিলল স্বর্ণ-টাকা, ফিরিয়ে দিয়ে সংবর্ধনা পেলেন স্টুয়ার্ড ছাত্রশক্তির মোহাম্মদপুর থানার আহ্বায়ক হলেন জবি শিক্ষার্থী সোহান দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল রাতে তরুণীর বাড়িতে ধরা পড়ে বিয়ে করতে হলো ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকে

সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন আজ

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:৩২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 17

আজ সোমবার (৩ আগস্ট) বিশিষ্ট রাজনীতিক, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেন-এর ৯৬তম জন্মদিন। ১৯৩০ সালের ৩ আগস্ট গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দিঘীরপাড় গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।

নির্মল সেন ১৯৪৪ সালে মাত্র ১৪ বছর বয়সে ঝালকাঠি জেলার কলসকাঠি বিএম একাডেমি থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে বরিশাল বিএম কলেজ থেকে আইএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ও স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন।

স্কুলজীবনেই ‘ভারত ছাড়ো’ আন্দোলনের মাধ্যমে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। পরবর্তীতে তিনি দীর্ঘদিন শ্রমিক কৃষক সমাজবাদী দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে জীবনের উল্লেখযোগ্য সময় তাকে কারাবরণ করতে হয়।

১৯৬১ সালে দৈনিক ইত্তেফাক পত্রিকার মাধ্যমে নির্মল সেনের সাংবাদিকতা জীবন শুরু হয়। এরপর তিনি দৈনিক আজাদ, দৈনিক পাকিস্তান এবং দৈনিক বাংলা পত্রিকায় কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতির দায়িত্বও পালন করেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে অতিথি শিক্ষক হিসেবেও পাঠদান করেছেন।

তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘মা জন্মভূমি’, ‘আমার জবানবন্দি’, ‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’, ‘বার্লিন থেকে মস্কো’, ‘নেতাজীর অন্তর্ধান রহস্য’ এবং ‘লেনিন থেকে গরভাচেভ’।

২০০৩ সালে নির্মল সেন ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। দেশে-বিদেশে চিকিৎসা নেওয়ার পর ২০১৩ সালের ৮ জানুয়ারি ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তার শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ চিকিৎসা শিক্ষার স্বার্থে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দান করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন আজ

প্রকাশের সময় : ১২:৩২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬