পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক
- প্রকাশের সময় : ১১:৫৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / 14
নওগাঁর পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (২ আগস্ট) সন্ধ্যায় নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হকের নেতৃত্বে থানার একটি দল উপজেলার ৬ নম্বর কৃষ্ণপুর ইউনিয়নের মহিমাপুর তালপুকুর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে মহিমাপুর (পদ্মপুকুর) গ্রামের মো. ফারুক হোসেন (২২), পিতা- মো. মোজাফ্ফর হোসেনকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৫০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে।





















