Dhaka ০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল রাতে তরুণীর বাড়িতে ধরা পড়ে বিয়ে করতে হলো ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকে ৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার মোটরসাইকেলের সামনেও বাধ্যতামূলক হচ্ছে নম্বর প্লেট কাশিয়ানীতে স্কুলছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতন: প্রধান অভিযুক্ত গ্রেফতার বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই স্মরণে জবিতে ডকুমেন্টারি ও আলোকচিত্র প্রদর্শনীর প্রস্তুতি চূড়ান্ত রাজবাড়ীতে কৃষক সমিতির বর্ধিত সাধারণ সভা অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্কাউটসকে খুবই পছন্দ করতেন: এস এম জিলানী

নওগাঁয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৪:২৬:৫২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 26

নওগাঁ বন বিভাগের উদ্যোগে বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (২ আগস্ট) সকালে নওগাঁর নওজোয়ান মাঠে বেলুন ও রঙিন ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

এর আগে সকাল সাড়ে ৯টায় নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মনিরুল ইসলাম পিপিএম (বার), রাজশাহী বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নওগাঁ বন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, নওগাঁ প্রেসক্লাবের সভাপতি মো. আবুবক্কর সিদ্দিক, নওগাঁ নার্সারি মালিক সমিতির সভাপতি মো. মোস্তাক আহমেদসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলুর উপস্থিত থাকার কথা থাকলেও রাষ্ট্রীয় কাজে বাইরে থাকায় তিনি উপস্থিত হতে পারেননি।

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, একটি দেশে পরিবেশের ভারসাম্য রক্ষায় অন্তত ২০ থেকে ২৬ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু বাংলাদেশে এ হার ১০ থেকে ১২ শতাংশের মধ্যেই সীমাবদ্ধ। তিনি প্রধানমন্ত্রীর ঘোষিত ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির কথা উল্লেখ করে সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। তিনি বনজ, ফলজ, ওষুধি বা কাঠজাতীয় যেকোনো গাছ লাগানোর পাশাপাশি জায়গা না থাকলে ছাদে গাছ লাগানোর পরামর্শ দেন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের বনায়ন এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশের মাটিতে প্রায় সব ধরনের গাছই জন্মানো সম্ভব। অথচ দেশে প্রয়োজনীয় পরিমাণ সবুজায়ন নেই। তিনি জানান, সরকারের ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও কেউ বেশি পরিমাণে গাছ লাগাতে চাইলে সরকারি উদ্যোগে বিনামূল্যে ফলজ, বনজ, কাঠ ও ওষুধি গাছের চারা দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

প্রকাশের সময় : ০৪:২৬:৫২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬