গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁ সীমান্তে ১০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ
খোরশেদ আলম, নওগাঁ
- প্রকাশের সময় : ১১:৫২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / 36
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) নওগাঁ সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ (ফেন্সিডিলের বিকল্প মাদকদ্রব্য) জব্দ করেছে।
রোববার (২ আগস্ট) ভোর আনুমানিক ৩টা ২০ মিনিটে নওগাঁ জেলার সাপাহার উপজেলার নবআদাতলা এলাকায় আদাতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. রেজাউল করিমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, জব্দ করা ইস্কাফ সিরাপ সাপাহার থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচারসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
Tag :























