শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হৃদয়ের কাছেই রহস্যটা জানতে বললেন সিমন্স কালীগঞ্জে ২৫ জন অসহায় ব্যক্তিকে সরকারি আর্থিক সহায়তা প্রদান করলেন এমপি আবু তালিব নজরুল বিশ্ববিদ্যালয়ে পালিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী মোহাম্মদ আলীকে নিয়ে সিরিজ, সাইফ–অক্ষয়ের সিনেমা, ওটিটিতে যা দেখবেন সাদমানকে নিয়ে দুঃসংবাদ পেল বাংলাদেশ এআই যত দ্রুত কোড লিখছে, সফটওয়্যারের ‘কোয়ালিটি’ তত বড় চ্যালেঞ্জ জাঙ্গু-উইকহ্যামের ব্যাটে হতাশার সেশনে কেবল হাসানের সাফল্য মহাদেবপুরে ভেজাল কীটনাশক তৈরির কারখানায় অভিযান: ২ লাখ টাকা জরিমানাসহ মালিকের কারাদণ্ড পাংশায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 78

ইরানের সঙ্গে দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর শর্তে দেশটির ওপর পরিকল্পিত সামরিক হামলা বাতিলের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন মাত্রার সামরিক শক্তি প্রয়োগের প্রস্তুতি নিয়েছিল। তবে ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানায়। তাদের সঙ্গে সম্ভাব্য একটি চুক্তির মৌলিক কাঠামো নিয়ে সমঝোতা হওয়ায় তিনি হামলার পরিকল্পনা বাতিল করেছেন বলে উল্লেখ করেন।

তার দাবি অনুযায়ী, সম্ভাব্য ওই চুক্তির আওতায় হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত রাখা হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে উদ্ভূত হুমকির অবসান ঘটানো হবে।

ট্রাম্প বলেন, বিশ্বের কল্যাণ এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের স্বার্থে তিনি হামলা বাতিল করতে সম্মত হয়েছেন। তবে এজন্য দ্রুত চুক্তি সম্পন্ন হতে হবে। তিনি আরও দাবি করেন, ইসরায়েলও এ সিদ্ধান্তের সঙ্গে একমত।

যদিও ট্রাম্পের এ দাবির বিষয়ে ইরান বা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

প্রকাশের সময় : ১০:৫৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬