Dhaka ০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পিৎজা, বার্গার, পোড়া তেলের সমুচা খেয়ে দেশটা রোগে ভরে গেছে: স্বাস্থ্যমন্ত্রী ১৭ বছরে ২৯ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে: এস এম জিলানী ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি হেফাজতে ইসলামের প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীরকে আরেকবার অব্যাহতি দিল এনসিপি আগস্টজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল চট্টগ্রাম বন্দর; ১৮ দিনে তিন জাহাজে জলদস্যুর হানা, ১০ কোটি টাকার সামগ্রী লুট কালীগঞ্জে হজ পালনকারী হাজীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আপত্তিকর অবস্থায় ধরার অভিযোগে নির্যাতন, পরে আত্মহত্যার চেষ্টা ছাত্রীর শ্বাসনালিতে খাবার আটকে ঢাবি শিক্ষিকার মৃত্যু গোপালগঞ্জে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতার পদত্যাগ

কালীগঞ্জে হজ পালনকারী হাজীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ০৫:১৬:০২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 7

ঝিনাইদহের কালীগঞ্জে প্রাক্তন ও সদ্য পবিত্র হজ পালন শেষে দেশে ফেরা হাজীদের সম্মানে সংবর্ধনা, শুভেচ্ছা বিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলার আড়পাড়া জে.এস.পি কারিগরি এতিমখানা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আড়পাড়া জে.এস.পি কারিগরি এতিমখানার সভাপতি অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্জ মাওলানা মো. আবু তালিব।

এ সময় বক্তব্য দেন কালীগঞ্জ মোটর মালিক সমিতির সভাপতি আলহাজ্জ ফরিদ উদ্দিন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী নেতা ওবায়দুল্লাহ পাটোয়ারী, সাবেক চেয়ারম্যান মাওলানা আলিনুর রহমান এবং কালীগঞ্জ মোটর মালিক সমিতির সহসভাপতি আলহাজ্জ আব্দুল মান্নান।

বক্তারা পবিত্র হজের তাৎপর্য তুলে ধরে বলেন, হজ মানুষের আত্মশুদ্ধি, ত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও তাকওয়া অর্জনের সর্বোত্তম শিক্ষা। ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে হজের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে নৈতিক, মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার প্রাক্তন ও সদ্য হজ পালনকারী হাজী, স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মতিনুজ্জামান মিঠু। আলোচনা শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সকল হাজীর হজ কবুলের কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে হজ পালনকারী হাজীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৫:১৬:০২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬