গুরুত্বপূর্ণ সংবাদ:
মান্দায় ৮০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক
খোরশেদ আলম, নওগাঁ
- প্রকাশের সময় : ১২:৫২:২৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / 128
নওগাঁর মান্দা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলমের নেতৃত্বে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩১ জুলাই) রাত ৯টা ৫০ মিনিটে অভিযান পরিচালনা করে।
অভিযানে মান্দা উপজেলার ৪ নম্বর মান্দা ইউনিয়নের কয়াপাড়া গ্রামের ইমরানের মুরগির দোকানের সামনে নওগাঁ-রাজশাহী মহাসড়কে তল্লাশি চালিয়ে বাবু ইসলাম (৩১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মান্দা উপজেলার আরজি জিনারপুর গ্রামের আজাদ আলীর ছেলে।
পরে তার দেহ তল্লাশি করে ৮ পাতায় মোট ৮০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মান্দা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Tag :





















