Dhaka ০৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

মুক্তিযোদ্ধার বাড়ির সীমানা প্রাচীর ভেঙে দখলচেষ্টার অভিযোগ, কাজ বন্ধ করল পুলিশ

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৬:০৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / 92

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এক বীর মুক্তিযোদ্ধার বাড়িতে অনধিকার প্রবেশ করে সীমানা প্রাচীর ভেঙে জায়গা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছে পুলিশ।

গত বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ঘুলকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা সাইফুদ্দিনের সঙ্গে তার নিকটাত্মীয় এমদাদুল হকের দীর্ঘদিন ধরে প্রায় ৩ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে। এমদাদুল হকের দাবি, মুক্তিযোদ্ধার বাড়ির ভেতরে থাকা ওই জমি তার প্রাপ্য। তবে এর বিপরীতে অন্য স্থানে জমি দেওয়া হয়েছিল বলে দাবি করেন মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা।

মুক্তিযোদ্ধা সাইফুদ্দিনের মৃত্যুর পর তার ছেলে ড. আনোয়ার হোসেন রিজভী উত্তরাধিকার সূত্রে সম্পত্তির দেখভাল করে আসছেন। তিনি চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করায় বাড়িতে লোকজন কম থাকার সুযোগে এমদাদুল হক লোকজন নিয়ে বাড়ির সীমানা প্রাচীর ভেঙে নতুন করে প্রাচীর নির্মাণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

এদিকে জমি নিয়ে বিরোধের বিষয়টি ইউনিয়ন পরিষদে সালিশের জন্য দেওয়া হয়েছিল। চিকিৎসা শেষে ফিরে এসে সালিশে বসার ইচ্ছা প্রকাশ করেছিলেন ড. আনোয়ার হোসেন রিজভী।

ঘটনার খবর পেয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানের নির্দেশে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয়।

ড. আনোয়ার হোসেন রিজভী বলেন, ‘আমার অনুপস্থিতিতে এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। আমি ফিরে এসে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করতে চেয়েছিলাম। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

অভিযোগ অস্বীকার করে এমদাদুল হক বলেন, ‘আমাদের প্রাপ্য জমি বুঝে নিতেই সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছিল।’

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নির্মাণকাজ বন্ধ করে। উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো পক্ষকে জমি দখল বা নির্মাণকাজ না করার নির্দেশ দেওয়া হয়েছে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মুক্তিযোদ্ধার বাড়ির সীমানা প্রাচীর ভেঙে দখলচেষ্টার অভিযোগ, কাজ বন্ধ করল পুলিশ

প্রকাশের সময় : ০৬:০৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬