Dhaka ১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বন্ধ কারখানা চালু ও বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর আগস্ট মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতা বয়কটের সিদ্ধান্ত উয়েফার খাল খনন শেষে ১৭ লাখ টাকা ফেরত দিলেন বালিয়াকান্দির ইউএনও সাদেকা হালিমসহ ঢাবির তিন শিক্ষক বরখাস্ত, চারজনকে পড়াতে বারণ কালীগঞ্জে সরকারি অনুদানের চেক বিতরণ, চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি রাশেদ খানের ফরিদপুরে সৎ মাকে হত্যার ১০ বছর পর আপন মাকেও হত্যা, পলাতক ছেলে ডেভিড ইমনের কাছে মিলল ভারতীয় আধার কার্ড, নাম ‘আজহার খান’ ‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা ‘হাউ ডু ইউ ডু’ অভিবাসন শুধু পরিসংখ্যান নয় মানুষের গল্প

কালীগঞ্জে সরকারি অনুদানের চেক বিতরণ, চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি রাশেদ খানের

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ০৯:৪১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / 13

ঝিনাইদহের কালীগঞ্জে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে কালীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, “বিএনপির নাম ভাঙিয়ে অফিস খুলে সালিশের নামে চাঁদাবাজি করলে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হবে।”

অনুষ্ঠানে উপজেলার ৪৭টি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মোট ৫৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দের আওতায় প্রথম পর্যায়ে ২৩ লাখ ৪২ হাজার ৫০০ টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুল মজিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা (পিএএ), উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক প্যানেল মেয়র হামিদুল ইসলাম হামিদ উপস্থিত ছিলেন।

এছাড়াও সাবেক চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, বাহারুল ইসলাম কাজল, তবিবুর রহমান মিনিসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে সরকারি অনুদানের চেক বিতরণ, চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি রাশেদ খানের

প্রকাশের সময় : ০৯:৪১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬