Dhaka ০৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

কালুখালীতে চায়না দুয়ারী কারখানায় অভিযান, ৫ লাখ টাকার সরঞ্জাম জব্দ

ইমরান খান
  • প্রকাশের সময় : ০৮:৩৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / 73

রাজবাড়ীর কালুখালী উপজেলায় একটি অবৈধ চায়না দুয়ারী (কারেন্ট জাল) তৈরির কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকার মালামাল ও যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে ভ্রাম্যমাণ আদালত ও কালুখালী থানা পুলিশের যৌথ অভিযানে এসব সরঞ্জাম জব্দ করা হয়।

উপজেলার রতনদিয়া ইউনিয়নের কলসতলা চর এলাকায় পরিচালিত অভিযানে ফরিদ, সাঈদ, নুরুল ও রাব্বি নামে কয়েকজনের পরিচালিত কারখানা থেকে চায়না দুয়ারী তৈরির বিভিন্ন উপকরণ ও মেশিন উদ্ধার করা হয়। অভিযান টের পেয়ে কারখানার মালিক ও শ্রমিকরা পালিয়ে যান।

অভিযানে নেতৃত্ব দেন রাজবাড়ীর ১ নম্বর আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসান। এ সময় সহকারী জজ ফারজানা দিবা, সহকারী জজ মেহবুবা মিসৌরী, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে জব্দ করা চায়না দুয়ারী জাল হরিনবাড়ীয়া ঘাটে নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া উদ্ধার হওয়া কিছু লোহার মেশিন ও মোটর নিলামে বিক্রির জন্য জব্দ করা হয়েছে।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসান বলেন, রাজবাড়ী জেলার যেখানেই এ ধরনের অবৈধ চায়না দুয়ারী তৈরির কারখানার সন্ধান পাওয়া যাবে, সেখানেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে চায়না দুয়ারী কারখানায় অভিযান, ৫ লাখ টাকার সরঞ্জাম জব্দ

প্রকাশের সময় : ০৮:৩৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬