Dhaka ০৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

পাংশায় সরকারি রাস্তার মেহগনি গাছ কাটার অভিযোগ, জব্দ ১০-১২টি গাছ

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / 72

রাজবাড়ীর পাংশা উপজেলায় সরকারি রাস্তার মেহগনি গাছ কেটে সরিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে পবন বিশ্বাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গাছগুলো জব্দ করে ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার পাট্টা ইউনিয়নের বিলজোনা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত পবন বিশ্বাস ওই এলাকার মৃত চিত্তরঞ্জন বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারি অনুমতি ছাড়াই ইউনিয়ন পরিষদের রেকর্ডভুক্ত রাস্তার পাশ থেকে ১০ থেকে ১২টি মেহগনি গাছ কেটে ফেলা হয়। অভিযোগ রয়েছে, পবন বিশ্বাস ৫-৬ জন সহযোগী নিয়ে গাছগুলোর গোড়া কেটে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (প্যানেল) গ্রাম পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গাছগুলো গ্রাম পুলিশের জিম্মায় রাখা হয়।

পাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (প্যানেল) আকিদুল ইসলাম বলেন, ঘটনার পর একাধিকবার পবন বিশ্বাসকে পরিষদে ডাকা হলেও তিনি বা তাঁর পরিবারের কেউ উপস্থিত হননি। বুধবার আবার গাছগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা হলে স্থানীয়রা খবর দেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গ্রাম পুলিশ পাঠিয়ে গাছগুলো উদ্ধার করে ইউনিয়ন পরিষদে আনা হয়।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক বলেন, কয়েক মাস আগে গাছগুলো কাটা হয়েছিল। তবে সেগুলো সরকারি সম্পত্তির ওপর থেকে কাটা হয়েছে কি না, তা যাচাইয়ের জন্য অভিযুক্তকে একাধিকবার ডাকা হলেও তিনি উপস্থিত হননি। বুধবার পুনরায় গাছ সরিয়ে নেওয়ার চেষ্টা করলে চেয়ারম্যানকে নির্দেশ দিয়ে গাছগুলো ইউনিয়ন পরিষদে সংরক্ষণ করা হয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ফেলে রাখলে গাছগুলো নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাই নিলামের মাধ্যমে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। একই সঙ্গে সরকারি সম্পত্তির গাছ কাটার অভিযোগে পবন বিশ্বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় সরকারি রাস্তার মেহগনি গাছ কাটার অভিযোগ, জব্দ ১০-১২টি গাছ

প্রকাশের সময় : ০৮:০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬