গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে রাশেদ খানের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা
একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
- প্রকাশের সময় : ১১:০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / 13
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি নেতা মোঃ রাশেদ খানের আগমন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টায় কালীগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে থানা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক সহকারী সচিব মোঃ রাশেদ খানের আগামী বৃহস্পতিবারের কালীগঞ্জ সফর সফল করতেই মূলত এ বৈঠক।
কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট রাজনীতিবিদ ও সাবেক প্যানেল মেয়র হামিদুল ইসলাম হামিদ।
সভায় অন্যান্যের মধ্যে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Tag :





















