Dhaka ০৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

নওগাঁ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে পুলিশ-র‌্যাবের উদ্যোগে মতবিনিময় সভা

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৬:২৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 84

নওগাঁ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের মাদক, সামাজিক অপরাধ ও সাইবার অপরাধ সম্পর্কে সচেতন করতে পুলিশ ও র‌্যাবের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) কলেজের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। অনুষ্ঠানের আয়োজন করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫।

সভায় প্রজেক্টরের মাধ্যমে তথ্যসমৃদ্ধ উপস্থাপনা করে পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য দেন। তিনি মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহার, অনলাইন প্রতারণা, সাইবার বুলিং, পর্নোগ্রাফি এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের মুখে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি তরুণদের সচেতন ভূমিকা রাখতে হবে।

সাইবার অপরাধ বিষয়ে তিনি শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানান। অপরিচিত ব্যক্তির কাছে ব্যক্তিগত তথ্য বা ব্যক্তিগত ছবি শেয়ার না করা, অনলাইন প্রতারণা ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণা সম্পর্কে সতর্ক থাকা এবং কোনো ধরনের অনলাইন হয়রানির শিকার হলে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ দেন। বিশেষ করে ছাত্রীদের পর্নোগ্রাফি-সংক্রান্ত অপরাধ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।

প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ মতবিনিময় সভায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ, সাইবার নিরাপত্তা ও আইন-সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করেন। পুলিশ সুপার তাদের প্রশ্নের উত্তর দেন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন ও মতামত উপস্থাপনকারী কয়েকজন শিক্ষার্থীকে পুরস্কৃত করেন।

সভার শেষে শিক্ষার্থীরা সচেতন, দায়িত্বশীল ও আইন মেনে চলা নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। পুলিশ সুপারও ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে নওগাঁ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিনিধিবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, র‌্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্পের প্রতিনিধি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে পুলিশ-র‌্যাবের উদ্যোগে মতবিনিময় সভা

প্রকাশের সময় : ০৬:২৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬