Dhaka ০৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. সালমা বেগম অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর শার্শায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত, আটক ১ ফরিদপুরে আরেক ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পের পানিতে বিষ মেশানোর ঘটনায় মামলা নিজেদের নয়, অন্যের স্ত্রীদের নিয়ে হোটেলে গিয়েছিলেন গাজীপুরের দুই ইমাম জুলাইয়ের রক্তঋণ শোধ হবে সততা ও নৈতিকতার চর্চায়, শুধু বক্তৃতায় নয়: জাবি উপাচার্য

কালীগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মালিয়াট ইউনিয়নের জয়

কালীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:৩৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 21

ঝিনাইদহের কালীগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) বিকেলে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক প্যানেল মেয়র ও রাজনীতিবিদ হামিদুল ইসলাম হামিদ।

কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আশরাফুজ্জামান রনির ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলনসহ স্থানীয় রাজনৈতিক, ক্রীড়া ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় বারোবাজার ইউনিয়ন ফুটবল একাদশের মুখোমুখি হয় মালিয়াট ইউনিয়ন ফুটবল একাদশ। খেলায় আবুল কালাম আজাদ ও আব্দুল মজিদ শেখ নিজ নিজ ইউনিয়নের খেলোয়াড়দের উৎসাহিত করতে প্রতি গোলের জন্য আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করেন।

রোমাঞ্চকর এ ম্যাচে মালিয়াট ইউনিয়ন ফুটবল একাদশ ২-১ গোলের ব্যবধানে বারোবাজার ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে জয় লাভ করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মালিয়াট ইউনিয়নের জয়

প্রকাশের সময় : ০১:৩৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬