Dhaka ০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

রাজবাড়ীর কালুখালীতে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১১:৩৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / 30

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১০ দিনব্যাপী পেশাভিত্তিক সফট স্কিলস প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। “বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ)” শীর্ষক প্রকল্পের আওতায় স্থানীয় এই পেশাজীবীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

রবিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় প্রান্তিক পেশাজীবীগণ অংশগ্রহণ করেন। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে ও বাস্তবায়নে পরিচালিত এই প্রশিক্ষণ কর্মশালাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাজমুল হাসান।

এসময় উপজেলা সহকারী সমাজসেবা অফিসার সুশান্ত কুমার রায়, স্থানীয় সংবাদ কর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উদ্যোক্তারা জানান, ১০ দিনব্যাপী এই আয়োজনের মূল লক্ষ্য হলো প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর পেশাগত দক্ষতা বৃদ্ধি করা, যা তাদের সামাজিক ও অর্থনৈতিক জীবনমান পরিচালনায় এবং সার্বিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীর কালুখালীতে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ শুরু

প্রকাশের সময় : ১১:৩৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬