Dhaka ০৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে জাবিতে ‘হায়ার স্টাডি ৩৬০°’ শীর্ষক দিনব্যাপী সেমিনার দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : ইসি মাছউদ সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, তাকে বিচারের মুখোমুখি করতে হবে : মামুনুল হক কালীগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল—দাবি জামায়াত নেতার পাংশায় ২৪ প্রহরব্যাপী অখণ্ড তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন শুরু কর্নেল তাহেরের মৃত্যুবার্ষিকী পালিত। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বান হরিজন সম্প্রদায়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানববন্ধন মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ পদত্যাগের পরও আমৃত্যু যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 24

বাংলাদেশসহ ইউরোপীয় ইউনিয়ন এবং বিশ্বের মোট ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রম-সংক্রান্ত নিষেধাজ্ঞা কার্যকরে শিথিলতার অভিযোগে ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। নতুন ব্যবস্থায় সংশ্লিষ্ট দেশগুলোর ওপর ১০ শতাংশ এবং ১২ দশমিক ৫ শতাংশ হারে শুল্ক আরোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ১০ থেকে ৫০ শতাংশ ‘পারস্পরিক’ শুল্ক বাতিল করে দেয়। এরপর বৈশ্বিক শুল্কনীতি পুনর্বহালের অংশ হিসেবে হোয়াইট হাউস নতুন এ পদক্ষেপ গ্রহণ করে।

ফেডারেল রেজিস্টারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মোট আমদানির প্রায় ৯৯ দশমিক ৪ শতাংশ এ শুল্কের আওতায় পড়বে। তবে তেল ও গ্যাস, সার এবং নির্দিষ্ট কিছু খাদ্যপণ্য এ শুল্ক থেকে অব্যাহতি পাবে।

গত ফেব্রুয়ারিতে আরোপিত অস্থায়ী ১০ শতাংশ বৈশ্বিক শুল্কের মেয়াদ শুক্রবার রাত ১২টা ১ মিনিটে শেষ হবে। নতুন শুল্ক একই সময় থেকে কার্যকর হবে। তবে ২৮ জুলাই রাত ১২টা ১ মিনিট পর্যন্ত পরিবহনাধীন পণ্যগুলো নতুন শুল্কের আওতামুক্ত থাকবে।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের আমদানির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। এখন বাণিজ্য অংশীদার দেশগুলোরও একই ধরনের পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। তার দাবি, নতুন এই ব্যবস্থা মানবাধিকার লঙ্ঘন ও বিকৃত বাণিজ্যিক চর্চা মোকাবিলায় সহায়ক হবে।

নতুন নীতির আওতায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য, কানাডা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মেক্সিকো, কম্বোডিয়া, শ্রীলঙ্কাসহ বেশ কয়েকটি দেশের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সুইজারল্যান্ডের ক্ষেত্রে পূর্ববর্তী সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশের শুল্কহারের সঙ্গে সমন্বয় করে মোট শুল্কহার ১০ অথবা ১২ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এছাড়া চীনসহ আরও ৩৮টি দেশের জন্য ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীনে উইঘুর সংখ্যালঘুদের জোরপূর্বক শ্রমে নিয়োজিত করা হয়। যদিও বেইজিং এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

নতুন শুল্ক আরোপের পরপরই কয়েকটি দেশ এর প্রতিবাদ জানিয়েছে। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ আইডে বলেন, তাদের দেশে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের বিরুদ্ধে কঠোর আইন থাকায় নরওয়ের ওপর এ ধরনের শুল্ক আরোপের কোনো যৌক্তিকতা নেই।

অস্ট্রেলিয়া ও ব্রাজিলও এ শুল্ককে অযৌক্তিক আখ্যা দিয়ে তা প্রত্যাহারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে। কানাডাও একতরফা এ সিদ্ধান্তের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

প্রকাশের সময় : ১০:৪২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬