Dhaka ১০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

বন্যা প্রতিরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণে জোর দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৪৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / 22

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নদী ও উপকূলীয় অঞ্চলে বন্যা, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার টেকসই ও শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

শনিবার (১৮ জুলাই) কক্সবাজারের পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনকালে তিনি জানান, পানি দ্রুত নিষ্কাশনের জন্য বিভিন্ন খালের মুখে স্লুইস গেট নির্মাণ করা হচ্ছে এবং কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় এ উদ্যোগ বাস্তবায়ন চলছে।

তিনি বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী স্লুইস গেটের দৈনন্দিন ব্যবস্থাপনার দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের পরিবর্তে স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ওপর ন্যস্ত করা হবে। এতে প্রয়োজন অনুযায়ী দ্রুত পানি নিষ্কাশন ও লবণাক্ত পানি প্রবেশ নিয়ন্ত্রণ সহজ হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি ও গবাদিপশুপালকদের জন্য সহায়তা কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান, সড়কসহ বিভিন্ন অবকাঠামো দ্রুত সংস্কারের উদ্যোগও গ্রহণ করা হবে।

তিনি বলেন, জনগণের দুর্যোগে পাশে থাকা সরকারের দায়িত্ব এবং সে লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বন্যা প্রতিরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণে জোর দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ০২:৪৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬