Dhaka ১১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

ভুয়া ডিবি পরিচয়ে ডাকাতি, নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার ২

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৯:০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / 186

নওগাঁর মহাদেবপুরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে মহাসড়কে ডাকাতির ঘটনায় আরও দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ নিয়ে এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হলো।

পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসিবুল্লাহ হাবিবের নেতৃত্বে পরিচালিত অভিযানে গাজীপুর থেকে খোকন চন্দ্র (৩৩) ও শুভ (২৮) নামে দুই আসামিকে গ্রেফতার করা হয়।

মামলার তথ্য অনুযায়ী, গত ২৯ এপ্রিল ভোররাত ৪টার দিকে মহাদেবপুর থানার নওহাটা-মহাদেবপুর সড়কে পুলিশের প্রতিফলকযুক্ত ভেস্ট পরে এবং লেজার লাইট দিয়ে সংকেত দিয়ে একটি অটোরিকশা থামায় ডাকাতরা। পরে অটোরিকশার চালক ও এক যাত্রীকে জোর করে একটি প্রাইভেটকারে তুলে তাদের চোখ-মুখ ও হাত বেঁধে ফেলে। অপর এক ডাকাত অটোরিকশাটি নিয়ে চলে যায়। পরে তাদের কাছ থেকে টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হয়। বিভিন্ন এলাকায় ঘোরানোর পর দিনাজপুরের ফুলবাড়ী এলাকায় অটোরিকশাচালক ও যাত্রীকে ফেলে রেখে পালিয়ে যায় ডাকাতরা।

ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশে মহাদেবপুর থানায় মামলা দায়ের করা হয় এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ তদন্ত শুরু হয়। তদন্তের একপর্যায়ে ডাকাত দলের অন্যতম সদস্য আব্দুর রহমান ওরফে শাওন ওরফে স্বাধীনকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। তিনি জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন এবং সহযোগীদের বিষয়ে তথ্য দেন।

এরই ধারাবাহিকতায় প্রযুক্তিগত বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা, গাজীপুর ও ময়মনসিংহ এলাকায় অভিযান চালিয়ে গত ১১ জুলাই রাতে গাজীপুর থেকে খোকন চন্দ্র ও শুভকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তারা ভুয়া পুলিশ পরিচয়ে মহাসড়কে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ছাড়া আসামি খোকন চন্দ্র আদালতে দোষ স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভুয়া ডিবি পরিচয়ে ডাকাতি, নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার ২

প্রকাশের সময় : ০৯:০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬