নওগাঁ সদর থানার অভিযানে ৪৭ লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারি আটক
- প্রকাশের সময় : ১২:১০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / 10
নওগাঁ সদর মডেল থানার পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৪৭ লিটার দেশীয় চোলাই মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, প্রথম অভিযানে কুইশাডাঙ্গা এলাকা থেকে ৪০ লিটার দেশীয় চোলাই মদসহ বিকাশ চন্দ্র (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি নওগাঁ সদর উপজেলার হাপানিয়া গ্রামের একে নাথের ছেলে।
অপর অভিযানে নুনিয়াপট্টি এলাকা থেকে ৭ লিটার দেশীয় চোলাই মদসহ শ্রী কার্তিক মহন্ত (৩৮) নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি নওগাঁ সদর উপজেলার চকদেব নুনিয়াপাড়া এলাকার মৃত গোপাল মহন্তের ছেলে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মাদক জব্দ করা হয়েছে। এ ঘটনায় পৃথক মামলা দায়েরের পর গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।





















