Dhaka ০৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

বাংলাদেশ দলকে জরিমানা করল আইসিসি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৫২:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / 76

একে তো জয়ের দেখা নেই, তার ওপর পিছু নিয়েছে চোট সমস্যা। লিটন দাস ও মুস্তাফিজুর রহমান ছিটকে গিয়েছেন মাঠের বাইরে। এবার আরও এক দুঃসংবাদ এসে হাজির বাংলাদেশ দলে। হারারে টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর টেস্টেও শনির দশা লেগেই আছে। প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডে হেরে সিরিজও হেরেছে বাংলাদেশ। এবার বাংলাদেশ দলকে জরিমানা করল আইসিসি।

দ্বিতীয় ওয়ানডেতে ধীর বোলিংয়ের কারণে এই জরিমানা করা হয়েছে। আইসিসি জানিয়েছে, ‘বৃহস্পতিবার হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের তুলনায় ধীরগতিতে ওভার সম্পন্ন করায় বাংলাদেশ দলকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।’

ম্যাচ রেফারি ডেভিড গিলবার্ট বাংলাদেশ দলের ওপর এই শাস্তি আরোপ করেন। নির্দিষ্ট সময়ে বাংলাদেশ ২ ওভার পিছিয়ে ছিল। প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ৫ শতাংশ করে জরিমানার বিধান রয়েছে। সে অনুযায়ী ম্যাচ ফি’র ১০ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে বাংলাদেশ দলকে।

আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, ন্যূনতম ওভার রেট সংক্রান্ত অপরাধে নির্ধারিত সময়ে একটি দল যত ওভার কম করবে, প্রতিটি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হবে। বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অভিযোগ স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

আইসিসি আরও জানায়, ‘অন ফিল্ড আম্পায়ার আল্লাহউদ্দিন পালেকার ও আইনো চাবি, তৃতীয় আম্পায়ার পার্সিভাল সিজারা এবং চতুর্থ আম্পায়ার ফোরস্টার মুতিজওয়া অভিযোগটি দায়ের করেন।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাংলাদেশ দলকে জরিমানা করল আইসিসি

প্রকাশের সময় : ০৫:৫২:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬