Dhaka ১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

রানীনগরে পুলিশের অভিযানে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০২:০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / 68

নওগাঁর রানীনগরে পুলিশের অভিযানে একটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মূর্তিটির ওজন প্রায় সাড়ে ৯ কেজি এবং আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

নওগাঁর রানীনগর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মণ্ডলের নেতৃত্বে থানার একটি দল অভিযান চালায়।

অভিযানে রানীনগর উপজেলার ৪ নম্বর পারইল ইউনিয়নের পারইল মাঝিপাড়া গ্রামের লিটন হোসেনের (৩৮) বসতবাড়ির শয়নকক্ষের চালের ওপর রাখা একটি ড্রামের ভেতর থেকে কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া মূর্তিটির ওজন প্রায় ৯ দশমিক ৫ কেজি। স্থানীয় এক স্বর্ণকারের মাধ্যমে প্রাথমিকভাবে পরীক্ষা করে এটিকে কষ্টিপাথরের মূর্তি হিসেবে শনাক্ত করা হয়েছে। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে রানীনগর থানা পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রানীনগরে পুলিশের অভিযানে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

প্রকাশের সময় : ০২:০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬