Dhaka ১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

নওগাঁয় ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা : পলাতক আসামি গ্রেপ্তার

খোরশেদ আলম, নওগাঁ:
  • প্রকাশের সময় : ০১:০২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • / 83

নওগাঁর পোরশায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ নুর আলম মোল্লাকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে পোরশা থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

​গ্রেপ্তারকৃত নুর আলম মোল্লা পোরশা থানার গোবিরাকুড়ি গ্রামের মৃত নুরুন্নবী মোল্লার ছেলে।

​পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, পোরশা থানাধীন তুড়িপাড়া গ্রামস্থ ব্রিজের পূর্ব পাশে একটি আম বাগানে প্রতিদিন ভেড়া চড়াতেন নুর আলম। ভুক্তভোগী শিশুটি প্রায় সময়ই ওই আম বাগানের পাশে খেলতে যেত। বাগানের ভেতরে থাকা একটি ছোট চৌকিতে বসে নুর আলম প্রায়ই শিশুটিকে তার মোবাইল ফোনের ছবি দেখানোর প্রলোভন দেখাতেন।

​গত ৪ জুলাই দুপুর আনুমানিক ২টার দিকে মোবাইল ফোনে ছবি দেখানোর কথা বলে ফুসলিয়ে শিশুটিকে আম বাগানের ভেতরের কাঠের চৌকিতে নিয়ে যান নুর আলম এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। পরবর্তীতে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে তার পরিবারকে বিস্তারিত জানায়। ঘটনার পর থেকেই আসামি নুর আলম বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যান।

​এই ঘটনায় ভুক্তভোগী শিশুর মা মোছাঃ আলেয়া খাতুন বাদী হয়ে পোরশা থানায় একটি মামলা দায়ের করেন।

​ঘটনাটি জানার পরপরই নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম অপরাধীকে দ্রুত গ্রেপ্তারের জন্য সার্কেল এএসপি এবং পোরশা থানার অফিসার ইনচার্জকে (ওসি) কঠোর নির্দেশনা প্রদান করেন।

​পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে, গতকাল ৯ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানাধীন কালুকান্দর গ্রামের এক বসতবাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকেই আত্মগোপনে থাকা পলাতক আসামি মোঃ নুর আলম মোল্লাকে গ্রেপ্তার করতে সমর্থ হয় পুলিশ।

​​এই ঘটনার পর পুলিশ প্রশাসন ও স্থানীয় সচেতন মহলের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হয়েছে। একই সাথে সমাজ থেকে এমন জঘন্য অপরাধ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন, সচেতনতা এবং প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা : পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশের সময় : ০১:০২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬