Dhaka ১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন বাংলাদেশি তরুণী

বেনাপোল প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:৫৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / 97

ভারতের পশ্চিমবঙ্গের হরিদাসপুর ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে এক বাংলাদেশি তরুণীকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে ভারতের হরিদাসপুর ব্যুরো অব ইমিগ্রেশন পুলিশ আনুষ্ঠানিকভাবে তাকে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের কাছে হস্তান্তর করে।

হরিদাসপুর-বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের শূন্যরেখায় অনুষ্ঠিত হস্তান্তর প্রক্রিয়ায় ভারত ও বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং একটি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দেশে ফেরা তরুণী দিনাজপুর জেলার কোতোয়ালি থানার সৈয়দপুর এলাকার আশাদুল রহমানের মেয়ে জারা ইসলাম ওরফে রানি ইসলাম (১৯)।

ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের হস্তান্তরপত্রে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা থেকে গত ১০ জুন ইস্যুকৃত ট্রাভেল পারমিট এবং ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও), হায়দ্রাবাদ থেকে ২ জুলাই ইস্যুকৃত এক্সিট পারমিটের ভিত্তিতে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান জানান, প্রয়োজনীয় ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন শেষে তরুণীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। পরে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রতিনিধিদের কাছে তাকে হস্তান্তর করা হবে, যাতে তারা নিরাপদে তার পরিবারের কাছে পৌঁছে দিতে পারেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন বাংলাদেশি তরুণী

প্রকাশের সময় : ১১:৫৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬