Dhaka ০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

বিপৎসীমার ওপরে সাঙ্গু-মাতামুহুরী, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / 16

সক্রিয় মৌসুমি বায়ু এবং ভারতের উজানে অতিভারী বৃষ্টিপাতের প্রভাবে দেশের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে বান্দরবান ও কক্সবাজারে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ পরিস্থিতিতে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দেশের কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বুধবার (৮ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, বান্দরবান স্টেশনে সাঙ্গু নদীর পানির স্তর বিপৎসীমার ৯৬ সেন্টিমিটার এবং লামা স্টেশনে মাতামুহুরী নদীর পানির স্তর বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপরে রয়েছে। বর্তমানে দেশের ১২৭টি পানি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ৬৯টিতে পানি বৃদ্ধি, ৫৩টিতে হ্রাস এবং ৫টিতে পানি অপরিবর্তিত রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে এবং ভারতের মেঘালয়, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অরুণাচলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হয়েছে। দেশে সর্বোচ্চ ২৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম ও ময়মনসিংহে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বাড়তে পারে। এতে বান্দরবান ও কক্সবাজারে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। পাশাপাশি ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা এবং লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনু, ধলাই, খোয়াই, কংস, সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা ও ভুগাই নদীর পানিও দ্রুত বাড়ছে। ফলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

অন্যদিকে তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এটি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে। পাশাপাশি ধরলা, দুধকুমার ও সুরমা নদীর পানিও দ্রুত বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিপৎসীমার ওপরে সাঙ্গু-মাতামুহুরী, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

প্রকাশের সময় : ০৪:০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬