Dhaka ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’

বেনাপোল ও শার্শার উন্নয়ন নিয়ে মতবিনিময় সভায় এমপি সাবিরা নাজমুল

বেনাপোল (যশোর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৮:৪৩:০১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / 72

যশোর-১ (শার্শা) আসনের উন্নয়ন তদারকির দায়িত্ব পাওয়ায় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা নাজমুলকে সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করেছে বেনাপোল পৌর বিএনপি।

সোমবার (৬ জুলাই) বিকেলে বেনাপোলের ঐতিহ্যবাহী ‘পৌর বিয়ে বাড়ি’ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এর আগে বেনাপোল পৌর বিএনপির নেতৃবৃন্দ ফুল দিয়ে এমপি সাবিরা নাজমুলকে শুভেচ্ছা জানান। রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সহসভাপতি নাসিমুল গনি বল্টু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু তাহের ভারত।

সভায় বক্তারা বেনাপোল ও শার্শা এলাকার অবকাঠামো উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ বিভিন্ন বিষয় দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্যের সামনে তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি সাবিরা নাজমুল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালন করা হবে। শার্শা ও বেনাপোল এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত উন্নয়নমূলক কাজ দ্রুত বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ দেওয়া হবে না।’

সভায় বেনাপোল ও শার্শা এলাকার বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে যশোর-১ (শার্শা) আসনের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বেনাপোল ও শার্শার উন্নয়ন নিয়ে মতবিনিময় সভায় এমপি সাবিরা নাজমুল

প্রকাশের সময় : ০৮:৪৩:০১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬