Dhaka ০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’

পানছড়িতে ইউপিডিএফ ও জেএসএস সংঘর্ষে নিহত ৩

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:২৪:০০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / 116

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আঞ্চলিক সংগঠন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতি’র (জেএসএস) মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পানছড়ি থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ।

তিনি জানান, দুপুরে চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবদমান দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় তিনজনের মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। দু’পক্ষের গোলাগুলির ফলে গ্রামটিতে আতঙ্ক বিরাজ করছে। নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশ থানায় আনা হয়েছে।

ওসি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তবে দুপুর ৩টা ৫০ মিনিটে এ প্রতিবেদন লিখা পর্যন্ত উক্ত ঘটনায় আঞ্চলিক সংগঠনগুলোর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, খাগড়াছড়ির পানছড়িতে প্রায়ই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পানছড়িতে ইউপিডিএফ ও জেএসএস সংঘর্ষে নিহত ৩

প্রকাশের সময় : ০৪:২৪:০০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬