Dhaka ০১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ উদ্ধার

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ (ঝিনাইদহ)
  • প্রকাশের সময় : ১০:২৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 9

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় চোরাচালানি ওষুধ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

রোববার (৫ জুলাই) ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। তবে কোনো অভিযানে চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, মহেশপুর ব্যাটালিয়নের মাতিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে সীমান্ত পিলার ৫২/২৪-আর সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে মাতিলা বাগানপাড়া গ্রামের মো. মসিন তফেলের বাঁশবাগান থেকে ২৬ বোতল ভারতীয় ফেনসিডিল সিরাপ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

একই দিনে মাতিলা বিওপির আরেকটি অভিযানে সীমান্ত পিলার ৫২/২৫-আর সংলগ্ন একই গ্রামের মো. মসিন তফেলের বাঁশবাগান থেকে ১ হাজার ৮০০ পিস ভারতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবির দাবি, অভিযানের খবর পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এ সময়ও কাউকে আটক করা যায়নি।

এদিকে, মহেশপুর ব্যাটালিয়নের খোশালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত পৃথক আরেকটি অভিযানে সীমান্ত পিলার ৬০/৮-আর সংলগ্ন খোশালপুর গ্রামের একটি পাটক্ষেত থেকে ২ হাজার পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। এ ঘটনাতেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া মাদক ও ভারতীয় ওষুধ জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ উদ্ধার

প্রকাশের সময় : ১০:২৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬