Dhaka ০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন পাংশায় হত্যা মামলার বাদীর ওপর হামলা, থানায় লিখিত অভিযোগ মিয়ানমার সীমা‌ন্তে নজরদা‌রি বা‌ড়ানো হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী জুনে সড়কে ঝরেছে ৪৩৮ প্রাণ, ৫৮ জনই শিক্ষার্থী পুলিশের উচ্চপর্যায়ে রদবদল নেই মাথা গোঁজার ঠাঁই, প্রতিবন্ধী সন্তান নিয়ে কালুখালীর রাসেল মন্ডলের নীরব জীবনসংগ্রাম দেশের ৫ জেলায় বন্যার সতর্কতা নরওয়েকে থামাতে কী ছক কষেছে ব্রাজিল? মধুখালীতে ভূষনা লক্ষণদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যাহ্ন ভোজ নওগাঁয় মাদরাসাছাত্রীকে যৌন হয়রানি ও প্রতিবাদ করায় পরিবারকে মারধর : মূলহোতাসহ গ্রেফতার ৩

নেই মাথা গোঁজার ঠাঁই, প্রতিবন্ধী সন্তান নিয়ে কালুখালীর রাসেল মন্ডলের নীরব জীবনসংগ্রাম

আশিক হাসান, কালুখালী
  • প্রকাশের সময় : ০৬:৪১:০৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 42

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের শিকজান গ্রামের এক কোণে নীরবে বয়ে চলছে এক অসহায় পরিবারের জীবনসংগ্রাম। মাথার ওপর নিরাপদ একটি ছাদ নেই, নেই স্থায়ী আয়ের কোনো ব্যবস্থা। প্রতিবন্ধী মেয়েকে নিয়ে চরম অভাব-অনটনের মধ্যে দিন কাটছে রাসেল মন্ডল ও তার পরিবারের।

রবিবার (৫ জুলাই) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, পরিবারটির বসবাসের জন্য কোনো পাকা বা আধা-পাকা ঘর নেই। ছোট্ট কুঁড়ে ঘরটিই তাদের একমাত্র আশ্রয়। বৃষ্টি নামলেই চাল চুঁইয়ে ঘরের ভেতর পানি পড়ে। আর ঝড়-তুফান এলেই আতঙ্কে নির্ঘুম রাত কাটে পুরো পরিবারের।

কান্নাজড়িত কণ্ঠে রাসেল মন্ডলের স্ত্রী বলেন, “আমরা খুবই গরিব ও অসহায়। অনেক বছর ধরে কষ্ট করে বেঁচে আছি। আমার মেয়েটা প্রতিবন্ধী। থাকার মতো একটা ভালো ঘরও নেই। আপনারা যদি আমাদের জন্য একটা ঘরের ব্যবস্থা করে দেন, তাহলে বাকি জীবন আপনাদের জন্য দোয়া করবো।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই অভাবে ভুগছে পরিবারটি। টাকার অভাবে প্রতিবন্ধী মেয়েটির প্রয়োজনীয় চিকিৎসাও করাতে পারছেন না তারা। নিরাপদ আবাসনের অভাবে প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারের আশ্রয়ণ প্রকল্প-২ অথবা কোনো বিত্তবান ব্যক্তির সহযোগিতা পেলেই পরিবারটি মাথা গোঁজার মতো একটি নিরাপদ ঘর পেতে পারে। এতে প্রতিবন্ধী মেয়েসহ পুরো পরিবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে।

একটি নিরাপদ আশ্রয়ের জন্য আকুতি জানিয়েছে অসহায় এই পরিবারটি। সমাজের মানবিক মানুষ, জনপ্রতিনিধি ও প্রশাসনের আন্তরিক -সুদৃষ্টিই পারে তাদের জীবনে একটু স্বস্তির আলো ফিরিয়ে আনতে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নেই মাথা গোঁজার ঠাঁই, প্রতিবন্ধী সন্তান নিয়ে কালুখালীর রাসেল মন্ডলের নীরব জীবনসংগ্রাম

প্রকাশের সময় : ০৬:৪১:০৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬