Dhaka ০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন পাংশায় হত্যা মামলার বাদীর ওপর হামলা, থানায় লিখিত অভিযোগ মিয়ানমার সীমা‌ন্তে নজরদা‌রি বা‌ড়ানো হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী জুনে সড়কে ঝরেছে ৪৩৮ প্রাণ, ৫৮ জনই শিক্ষার্থী পুলিশের উচ্চপর্যায়ে রদবদল নেই মাথা গোঁজার ঠাঁই, প্রতিবন্ধী সন্তান নিয়ে কালুখালীর রাসেল মন্ডলের নীরব জীবনসংগ্রাম দেশের ৫ জেলায় বন্যার সতর্কতা নরওয়েকে থামাতে কী ছক কষেছে ব্রাজিল? মধুখালীতে ভূষনা লক্ষণদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যাহ্ন ভোজ নওগাঁয় মাদরাসাছাত্রীকে যৌন হয়রানি ও প্রতিবাদ করায় পরিবারকে মারধর : মূলহোতাসহ গ্রেফতার ৩

নরওয়েকে থামাতে কী ছক কষেছে ব্রাজিল?

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:২৬:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 6

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে রাতে নরওয়ের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। তবে প্রতিপক্ষের সবচেয়ে বড় অস্ত্র আর্লিং হালান্ডকে ঘিরে বাড়তি কোনো কৌশল নেওয়ার প্রয়োজন দেখছেন না ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তার বিশ্বাস, হালান্ডকে কীভাবে সামলাতে হবে, সে বিষয়ে তার ডিফেন্ডারদের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে।

চলতি বিশ্বকাপে তিন ম্যাচে পাঁচ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে অন্যতম শীর্ষ দাবিদার হালান্ড। শেষ ষোলোতেও নরওয়ের সবচেয়ে বড় ভরসা এই তারকা স্ট্রাইকার।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, হালান্ডকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নেই তাদের। তিনি বলেন, ‘হালান্ড কীভাবে খেলে, সেটা সবাই জানে। আমার ডিফেন্ডারদের নতুন করে কিছু বোঝানোর প্রয়োজন নেই। তারা ক্লাব ফুটবলে একাধিকবার ওর বিপক্ষে খেলেছে এবং জানে কীভাবে ওকে সামলাতে হয়।’

ব্রাজিলের রক্ষণে হালান্ডকে থামানোর দায়িত্বে থাকবেন গ্যাব্রিয়েল মাগালহায়েস ও অধিনায়ক মারকিনিওস। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির হয়ে খেলা হালান্ডের বিপক্ষে আর্সেনালের জার্সিতে বহুবার খেলেছেন গ্যাব্রিয়েল। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগেও নরওয়েজিয়ান স্ট্রাইকারকে মোকাবিলার অভিজ্ঞতা রয়েছে মারকিনিওসের।

শুধু রক্ষণ নয়, মাঝমাঠেও থাকবে গুরুত্বপূর্ণ দায়িত্ব। লুকাস পাকেতা চোটে ছিটকে যাওয়ায় ব্রুনো গিমারেস ওপর বাড়তি চাপ থাকবে। নিউক্যাসল ইউনাইটেডে খেলার সুবাদে হাল্যান্ডের বিপক্ষে খেলার অভিজ্ঞতা রয়েছে এই মিডফিল্ডারেরও।

গিমারেস বলেন, ‘হালান্ডের কাছে বল পৌঁছানো ঠেকানোই হবে ব্রাজিলের অন্যতম লক্ষ্য। আমাদের নিশ্চিত করতে হবে, যেন সহজে হাল্যান্ডের কাছে বল না পৌঁছায়। আমরা অবশ্যই আক্রমণ করব, তবে একই সঙ্গে ওর দিকেও নজর রাখতে হবে। কারণ একটি সুযোগ পেলেই হালান্ড ম্যাচের ফল বদলে দিতে পারে।’

ম্যাচের আরেকটি বড় চ্যালেঞ্জ হতে পারে আবহাওয়া। তীব্র গরমের মধ্যে খেলতে হবে দুই দলকে। যদিও ম্যাচের দিন তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে, তবুও শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে ফুটবলারদের।

এ প্রসঙ্গে গিমারেস বলেন, ‘এমন আবহাওয়ার সঙ্গে খুব বেশি কেউই অভ্যস্ত নয়। এটি কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে। তাই শুধু শুরুর একাদশ নয়, বেঞ্চে থাকা খেলোয়াড়দেরও প্রস্তুত থাকতে হবে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নরওয়েকে থামাতে কী ছক কষেছে ব্রাজিল?

প্রকাশের সময় : ০৬:২৬:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬