Dhaka ০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ৪৯ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ১০:৪১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 75

নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) রাত প্রায় ৯টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলমের নেতৃত্বে থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, মান্দা থানার প্রসাদপুর বাজারের পশ্চিম পাশে মো. বকুলের বাড়ির সামনে পাকা সড়কে দুই ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে রাত ১০টা ৫ মিনিটের দিকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মো. মিন্টু হোসেন ওরফে মিঠু (২৭), পিতা: মো. জব্বার, গ্রাম: কামারকুরি পূর্বপাড়া, থানা: মান্দা, জেলা: নওগাঁ এবং শ্রী উত্তম কুমার (৩১), পিতা: শ্রী দিলীপ কুমার, গ্রাম: শিববাটি বাজার, থানা: আদমদিঘী, জেলা: বগুড়া।

পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে মিন্টু হোসেনের কাছ থেকে ৩০ পিস এবং উত্তম কুমারের কাছ থেকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবার মোট সংখ্যা ৪৯ পিস।

এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ৪৯ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

প্রকাশের সময় : ১০:৪১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬