Dhaka ১০:২৪ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শনিবার ছুটি ভেবে কেন্দ্রে দেরিতে, পরীক্ষা দিতে পারলেন না শিক্ষার্থী ব্রাজিল-নরওয়ে ম্যাচের দায়িত্বে ‘৮ কার্ড দেখানো’ রেফারি নিজ সন্তানকে মুখ চেপে-অ্যাসিড খাইয়ে মারে বাবা-মা, প্রচার করে ‘আত্মহত্যা’ অভিনেত্রী শাওন-মাহিসহ তিন নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনাকে কি সত্যিই বাড়তি সুবিধা দেওয়া হয়েছিল? মদ্যপান করে স্কুলে মাতলামি : প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত, এমপিও স্থগিত শার্শায় নাভারণে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়ে কি কোন বার্তা দিল ইরান সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের

অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৩০:৩৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / 12

যেখানে অবহেলা ও দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে সেখানে বদলি নয়, চাকরিচ্যুতি করার কথা বলেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেছেন, ‌‘যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুত; ট্রান্সফার বা বদলে আমি বিশ্বাস করি না। কাজ করতে হবে সততার সাথে। দুর্নীতি-ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে। এটাকে আমরা কোনো প্রশ্রয় দেব না।’

শনিবার দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে ‘নরসিংদী ডায়াবেটিক সমিতির’ ৩১তম বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন তিনি।

প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার চালু করার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলোকে সংস্কারের মাধ্যমে নতুনভাবে সাজিয়ে আরও ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। ফ্যামিলি প্লানিং সেন্টারগুলোকে উন্নত করা হবে। স্বাস্থ্যখাতে এ বছরেই একটা বিপ্লবের সূচনা করতে চাচ্ছি আমরা। প্রতিটা ক্ষেত্রে নতুন নতুন কর্মসূচি হাতে নিচ্ছি। যাতে জনগণের উন্নয়ন করা যায়; বিশ্ব মানচিত্রে দেশকে মাথা উঁচু করে দাঁড় করানো যায়।’

এবারের বাজেটকে আদর্শের বাজেট বলে অভিহিত করে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, প্রতিটি আদর্শকে দুর্নীতি মুক্তভাবে বাস্তবায়ন করা হবে।

নরসিংদীর জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

এ সময় নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মন্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল এবং জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের সময় : ০৭:৩০:৩৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬