Dhaka ১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় উত্তরবঙ্গের প্রথম এআই-সংযুক্ত ডিজিটাল সার্ভিলেন্স ও সাইবার ল্যাব উদ্বোধন মধুখালীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু কালুখালীতে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৩ নওগাঁর পোরসায় টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ভাই গ্রেপ্তার ৩ সন্তান হত্যা মামলায় অভিযুক্ত মায়ের বিচার বাতিল জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা ভিজিটর ভিসায় বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৪৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / 60

মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, মাদক ব্যবসা ছেড়ে দিতে হবে। অন্যথায় আইনের আওতায় এলে কাউকে রক্ষা করার সুযোগ থাকবে না।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদি এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, “১৭ বছরের আওয়ামী লীগের ধারাবাহিকতায় কেউ যদি মাদক ব্যবসা করে, ওসিকে বলেছি—আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাজ করবে। আমার বা আপনার তদবির করার কোনো সুযোগ থাকবে না। কিছু প্রভাবশালী লোক মাদক ব্যবসা করে। তারা সাময়িক প্রভাবশালী। মাদক ব্যবসা ছেড়ে দিন। না ছাড়লে কেউ যদি গর্তে পড়ে যায়, তাকে উদ্ধারের কোনো লোক থাকবে না।”

নারী উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সরকার নারীবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। পরিবারের নারী প্রধানের হাতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, যাতে তারা পরিবারের প্রয়োজন মিটিয়ে কিছু অর্থ সঞ্চয়ও করতে পারেন।

তিনি আরও বলেন, “একজন মা যদি এই সহযোগিতা পান এবং সচেতন থেকে পরিবার পরিচালনা করেন, তাহলে তার সন্তানরা শিক্ষিত হয়ে গড়ে উঠবে। এতে পুরো জাতিই উপকৃত হবে। এ কারণে সরকারের এই সহায়তাকে আমরা বিনিয়োগ হিসেবে দেখছি।”

সভায় জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান এবং দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী

প্রকাশের সময় : ০৫:৪৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬