Dhaka ০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:২০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / 9

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা চর্চার আহ্বান জানিয়ে বলেছেন, মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়।

শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে গিয়ে ভুল হতে পারে, আর সেই ভুল তুলে ধরা এবং জবাবদিহিতা নিশ্চিত করাও গণমাধ্যমের দায়িত্ব।

মন্ত্রী আরও বলেন, ‘সাংবাদিকরা সাদাকে সাদা এবং কালোকে কালো বলবেন। রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিকভাবে পথ দেখানোই সাংবাদিকতার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। যে দেশের গণমাধ্যম যত শক্তিশালী, সে দেশের গণতন্ত্রও তত শক্তিশালী। গণতন্ত্রের সফলতা অনেকাংশেই নির্ভর করে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের ওপর।’

এর আগে সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মলানীতে অবস্থিত সোলেমান আলীর নিজস্ব বাসভবনে সোলার প্যানেল ব্যবহৃত মুরগির খামার, সেচপাম্প, মাছের খামার পরিদর্শন করেন তিনি।

এ সময় মির্জা ফখরুল বলেন, ‘রাজনীতিতে আমরা যখন কাদা ছোড়াছুড়ি নিয়ে ব্যস্ত, তখন নিভৃতে অভূতপূর্ব কাজ করে চলেন কিছু মানুষ। আমাদের ঠাকুরগাঁওয়ের সোলেমান আলী তেমনি একজন মানুষ। দীর্ঘ অনেকগুলো বছর পরিশ্রম করে তিনি উদ্ভাবন করেছেন সোলার সেচপাম্প।’

সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ে দুটি নতুন উপজেলা অনুমোদন দেওয়া হয়েছে এবং এ-সংক্রান্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। তবে শুধু অবকাঠামো নির্মাণ করলেই হবে না, দক্ষ ও সৎ নেতৃত্ব গড়ে তোলার পাশাপাশি নতুন উপজেলা পরিচালনায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তরুণ ও যুবকদের নিজের ও দেশের স্বার্থে সোলেমান আলীর মতো উদ্যোক্তা ও উদ্ভাবক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

প্রকাশের সময় : ০৫:২০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬